অনলাইন ডিজিটাল সেবায় ২ শতাংশ করারোপ করছে যুক্তরাজ্য

১২ মার্চ, ২০২০ ২১:১৪  
ফেসবুক, গুগল, অ্যামাজন এর মতো মার্কিন কোম্পানিগুলো যুক্তরাজ্যে যে রাজস্ব আহরণ করে তার ওপর ২ শতাংশ হারে করারোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে ২০২৫ অর্থ-বছরের মধ্যে অতিরিক্ত ৫১৫ মিলিয়ন আয় হবে বলে অনুমান করছেন হার মেজিস্ট্রিস রেভিনিউ অ্যান্ড কাস্টমস ডিপার্টমেন্ট (এইচএমআরএস)। ফেসবুক, গুগল এবং অ্যামাজন ছাড়াও এর প্রভাব পড়তে পারে অ্যাপল এর মতো কোম্পানির ওপর। যুক্তরাজ্যের এন্টারটেইনমেন্ট স্ট্রিমিং ও ক্রেডিট কার্ড এর মতো ডিজিটাল সেবা খাতে এই কর প্রভাব বিস্তার করলেও কনজ্যুমার ডিভাইস বিক্রির আয়ের ওপর প্রযোজ্য হবে না।